বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতাদের নিয়ে মেঘনা আলমের বিস্ফোরক মন্তব্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

মেঘনা আলম বাংলাদেশের একজন পরিচিত মুখ, যিনি একাধারে অভিনেত্রী, মডেল ও রাজনৈতিক অঙ্গনের চর্চিত ব্যক্তিত্ব। বিভিন্ন সময় সামাজিক-রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ও ঠোঁটকাটা মন্তব্যের কারণে তিনি একাধিকবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও অভিনেত্রী মেঘনা আলম।

তিনি বলেন - জামাতের নেতারা অলওয়েজ গৃহকর্মী, ছুটা বুয়া লেভেলের নারীদের সাথে ধরা খায়! কারণ অভিনেত্রী-মডেল নিয়ে গুজব করা সহজ, কিন্তু বাস্তবে অভিনেত্রী-মডেল পাওয়া এত সহজ না!’

তার এই চাঁচাছোলা বক্তব্য নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্ক ও তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত,

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করেছে দলটি।

বুধবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক হয়। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের ‘অন্তরঙ্গ মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন