শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হাবিব ওয়াহিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম
হাবিব ওয়াহিদ
expand
হাবিব ওয়াহিদ

বাংলা সংগীতের আধুনিক ধারার পথিকৃৎ হাবিব ওয়াহিদ- দুই দশকেরও বেশি সময় ধরে দেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে রাজত্ব করছেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) এই জনপ্রিয় শিল্পীর জন্মদিন। দিনটিকে ঘিরে ভক্ত, সহকর্মী এবং সংগীতাঙ্গনের তারকারা শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন সামাজিক মাধ্যম।

জন্মদিনের প্রথম প্রহরেই প্রিয় মানুষকে বিশেষভাবে শুভেচ্ছা জানান স্ত্রী আফসানা চৌধুরী শিফা। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে হাবিবের সঙ্গে কয়েকটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, আমার প্রিয় মানুষকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

ছবিগুলোতে দেখা যায়, হাবিব নতুন হেয়ারস্টাইল ও সানগ্লাসে একদম ভিন্ন লুকে হাজির হয়েছেন। পাশে রয়েছেন স্ত্রী শিফা-দুজনকে একসঙ্গে বিভিন্ন মুহূর্তে হাসিমুখে পোজ দিতে দেখা যায়।

বাংলা লোকগানের সঙ্গে আধুনিক সুর ও ইলেকট্রনিক মিউজিকের সংমিশ্রণ ঘটিয়ে সংগীতে নতুন ধারা সৃষ্টি করেন হাবিব। বলা হয়, তার হাত ধরেই বাংলা আধুনিক গানের এক নতুন যুগের সূচনা হয়। শুধু নিজে নয়, তার সৃষ্টি ও সুরে গেয়েছেন বহু জনপ্রিয় শিল্পী- যাদের অনেকেই পরবর্তীতে সংগীতজগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

১৯৭৯ সালের ১৫ অক্টোবর জন্ম নেওয়া এই সংগীতশিল্পী আজ পেরোলেন জীবনের ৪৭তম বছর। ২০০৩ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘কৃষ্ণ’ দিয়েই তিনি আলোচনায় আসেন। সেই অ্যালবামের সাফল্য যেন বাংলা সংগীতে এক বিপ্লব ঘটায়। পরবর্তীতে একের পর এক জনপ্রিয় গান ও অ্যালবাম উপহার দিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।

সম্প্রতি ‘কোক স্টুডিও বাংলা’র মহাজাদু গান দিয়ে আবারও আলোচনায় আসেন হাবিব ওয়াহিদ। অনেকেই বলছেন, এই গানে ফিরে এসেছে সেই চিরচেনা ‘পুরনো হাবিব’-এর ছোঁয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন