শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চমকের খোলা চিঠি: ‘সব দোষ রিপন মিয়ার’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পিএম
চমকের খোলা চিঠি
expand
চমকের খোলা চিঠি

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম কাঠমিস্ত্রি থেকে বিনোদন জগতে পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। ২০১৬ সালে ফেসবুকে ভিডিও নির্মাতা হিসেবে যাত্রা শুরু করা রিপন সম্প্রতি বিভিন্ন বিতর্কে জড়িয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন।

তাকে ঘিরে যখন সমালোচনা চলছে, তখন নিজের মতামত জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি রিপন মিয়াকে ঘিরে চলমান বিতর্ক, পারিবারিক সম্পর্ক এবং মিডিয়ার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

চমক লিখেছেন, স্বার্থে আঘাত লাগলে বাবা-মাও কখনো কখনো সন্তানের পাশে দাঁড়াতে পারেন না। রিপন মিয়া ভালো না খারাপ-সেটা নিয়ে সবাই কথা বলছে, কিন্তু আমরা কি তার দিকটা দেখছি? একজন মা-বাবা কেন নিজের সন্তানের সম্মান রক্ষা করতে ব্যর্থ হবেন?

তিনি আরও বলেন, মিডিয়ার চাকচিক্য যতটা মোবাইলের পর্দায় দেখা যায়, বাস্তবে ততটা নয়। রিপনের ঘোরাঘুরি বা কিছু ব্র্যান্ডের সঙ্গে কাজ দেখে অনেকে ভাবে সে হয়তো অনেক ধনী, কিন্তু বিষয়টা তেমন নয়। বাবা-মা যদি সন্তানের সামান্য উন্নতিতেও খুশি না হতে পারেন, তাহলে সমাজের অন্যদের কাছ থেকে সহমর্মিতা আশা করা বৃথা।

চমক মিডিয়ার কিছু অংশের আচরণেরও সমালোচনা করেন। তার ভাষায়, যেসব তথাকথিত সাংবাদিক সামান্য পয়সার জন্য মানুষের ব্যক্তিগত জীবনে ঢুকে অপমান করতে দ্বিধা করেন না, তারা আসলে সমাজের জন্য বড় হুমকি।

শেষে রিপনের প্রতি সহানুভূতি জানিয়ে চমক লেখেন, রিপন মিয়া তো নিজেই স্বীকার করে সে গরিব। তাই ‘গরিব বলে বাবা-মাকে চিনতে চান না’-এই ধরনের শিরোনাম ব্যবহার না করলেও পারা যেত। প্রকৃতি বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, আমরা কতটা হিংস্র ও হিংসুটে। যাই হোক, সবশেষে সবাই বলবেই- সব দোষ রিপন মিয়ার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন