শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন লুকে ধরা দিলেন শাকিব খান

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম
অভিনেতা শাকিব খান
expand
অভিনেতা শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রায় সময়ই আলোচনায় থাকেন, হয় তার ক্যারিয়ার নিয়ে, নয়তো ব্যক্তিজীবন নিয়ে। সাম্প্রতিক কাজ নিয়েই তিনি বারবার শিরোনামে উঠে এসেছেন।

গত ৭ অক্টোবর তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর ৩৩ সেকেন্ডের ট্রেলার প্রকাশ হয়, যা দর্শক ও ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে শাকিব খান অচেনা রূপে প্রকাশ্যে হাজির হন। এদিন বেলা ১১টায় তিনি সিনেমার নতুন পোস্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন।

পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন: “ইউর সোলজার অ্যাট ইউর সার্ভিস” অর্থাৎ ‘আপনার সেবায় আপনার সৈনিক’।

পোস্টারে শাকিবকে একজন রহস্যময় ও দৃঢ়চেতা পুরুষ হিসেবে দেখানো হয়েছে। তার ঠোঁটের উপরে মোটা গোঁফ এবং চোখ-মুখে তীক্ষ্ম অভিব্যক্তি রয়েছে। ভক্তরা পোস্টারে ভিন্ন এক শাকিব খানের অবতার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সিনেমা ‘সোলজার’ পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়া ছবিতে দেখা যাবে তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী ও রাকিব আবসারকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন