

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কয়েক মাস ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কন্যাসন্তানের জন্মের খবর জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের দুই তারকা শাকিব খান ও শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁরা জানান, গত ১১ মে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে ‘শার্লিন খান’।
নিজের ফেসবুক হ্যান্ডেলে বুবলী এই সংবাদটি শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যা সন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
বুবলীর এই পোস্টে চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করেছেন। পোস্টে ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাদের অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছেন। নতুন অতিথির জন্য অভিনেত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।
নতুন সন্তানের আগমনের খবর প্রকাশের আগে থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা চলছিল। কয়েক দিন আগে ফ্যাশন ইনফ্লুয়েনসার এডলফ খানের একটি পোস্টকে কেন্দ্র করে বুবলীকে ঘিরে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পরে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে সে সময় শাকিব খান কিংবা বুবলীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২০২২ সালে নিজেদের সম্পর্ক ও ছেলে শাহজাদ খান বীরের বিষয়টি প্রকাশ্যে আনেন শাকিব ও বুবলী। পরে বিভিন্ন সাক্ষাৎকারে বুবলী জানিয়েছেন, তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি।
