শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিউ বাড়াতে আবর্জনা আপলোড করা হচ্ছে: পিয়া জান্নাতুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
পিয়া জান্নাতুল
expand
পিয়া জান্নাতুল

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল, যিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন এবং ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন, সম্প্রতি কনটেন্ট নির্মাতা ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন।

একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে পিয়া জান্নাতুল বলেন, যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, সমাজ গঠনের দায়িত্ব আপনার। শুধুমাত্র ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা ঠিক নয়।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পাবলিক ফিগার হিসেবে আমাদের প্রতিটি কাজ ও মন্তব্য মানুষ অনুসরণ করে। তাই বেহুদা প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং ভুল বার্তা ছড়ানো কখনোই দায়িত্বশীলতার পরিচয় নয়।

অভিনেত্রী আরও বলেন, প্রেজেন্টারদের উচিত নিজ দায়িত্বে সচেতন থাকা। আপনি প্রশ্ন করছেন, মানুষ সেটা মনে রাখে, কে আপনাকে বলেছে তা নয়। প্রডিউসার বা অন্য কেউ বললেও, দায়িত্ব আপনারই।

পিয়ার বার্তার শেষাংশে উল্লেখ থাকে, চলুন আমরা সবাই দায়িত্বশীল হই। যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।

পিয়াই শুধু শোবিজে নয়, আইন ক্ষেত্রেও সক্রিয়;বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন