শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের পানিতে নামলে চুলকায় শরীর: নায়লা নাঈম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পিএম
কক্সবাজারের পানিতে নামলে চুলকায় শরীর: নায়লা নাঈম
expand
কক্সবাজারের পানিতে নামলে চুলকায় শরীর: নায়লা নাঈম

বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম আবারও আলোচনায়। সাহসী বক্তব্য ও খোলামেলা উপস্থিতির কারণে যিনি বারবার সমালোচনার মুখে পড়েছেন, এবার তিনি জানিয়েছেন এক ভিন্ন অভিজ্ঞতার কথা-কক্সবাজারের সমুদ্রস্নান নিয়ে।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে নায়লা লেখেন, জীবনে অন্তত ৫০ বার কক্সবাজারে গিয়েছি-কখনও ভ্রমণে, কখনও শুটিংয়ে। কিন্তু হাতে গোনা ৩-৪ বারই সমুদ্রে নেমেছি। কারণ এক, অতিরিক্ত মানুষের ভিড়। দুই, পানিতে নামলেই কিছুক্ষণ পর শরীর চুলকানো শুরু হয়।

তিনি আরও যোগ করেন, দেশের বাইরে গেলে যেকোনো সমুদ্র সৈকতে নামার জন্য আমি পাগল হয়ে থাকি। কিন্তু কক্সবাজারের পানিতে নামতে ভয় লাগে।

নায়লা নাঈম ২০১৩ সালের শেষের দিকে ব্যাপক আলোচনায় আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই মডেল এরপর থেকে বিজ্ঞাপন, নাটক ও গানের ভিডিওতে নিয়মিত কাজ করতে থাকেন।

গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু হয়। পরে পোশাকের মডেলিং থেকে শুরু করে চলচ্চিত্রের আইটেম গানে অংশগ্রহণ পর্যন্ত নানা মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

বর্তমানে শোবিজে আগের তুলনায় কিছুটা কম সক্রিয় নায়লা এখন চিকিৎসা পেশায় মনোযোগী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন