

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গেল কোরবানির ঈদের পর থেকে আবারও নিয়মিত শুটিংয়ে ফিরেছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। ৫ অক্টোবর থেকে পরিচালক সাকিব ফাহাদ–এর পরিচালনায় শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘সোলজার’–এর শুটিং।
এরই মধ্যে ভক্তদের জন্য এলো আরও একটি বড় সুখবর—সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড–এর ব্যানারে তিনি যুক্ত হয়েছেন আরেকটি নতুন ছবিতে।
সোমবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রযোজক অজয় কুমার কুণ্ডু জানান, “মনপুরা”, “বিশ্বসুন্দরী” ও “হাওয়া”–এর মতো সফল সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে মেগাস্টার শাকিব খানের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।”
দুই ছবির এই যৌথ যাত্রাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য “একটি নতুন দিগন্তের সূচনা” বলে উল্লেখ করেছেন শাকিব খান। তিনি বলেন,
“বিদেশে আমরা দেখি, বড় বড় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো বিনোদন খাতে বিনিয়োগ করে পুরো ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়। আমাদের দেশের সংস্কৃতি নিয়ে যিনি ভাবেন—শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী—তিনি ও তার প্রতিষ্ঠান এ ক্ষেত্রে আশীর্বাদস্বরূপ। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি, আরও অনেকে চলচ্চিত্রের উন্নয়নে এগিয়ে আসবেন।”
অন্যদিকে, প্রতিষ্ঠানের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। টানা ২৬ বছরেরও বেশি সময় ধরে তিনি এই ইন্ডাস্ট্রির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তার সঙ্গে আমাদের এই নতুন উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে।”
এদিকে, দেশপ্রেমভিত্তিক গল্পে নির্মিত ‘সোলজার’ সিনেমাটি নিয়ে পরিচালক সাকিব ফাহাদ জানালেন,
“এই ছবিতে থাকবে ব্যতিক্রমী গল্প, আধুনিক নির্মাণশৈলী এবং বিশাল আয়োজন। আমরা এমন কিছু দিতে চাই যা দর্শকদের মনে দাগ কাটবে এবং দেশীয় সিনেমাকে নতুনভাবে উপস্থাপন করবে।”
মন্তব্য করুন
