শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমে থাকাটাই ভালো লাগে, সিঙ্গেল না আমি:বললেন পরীমনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম
পরীমনি
expand
পরীমনি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি-তাকে ঘিরে আলোচনা-সমালোচনা যেন সব সময়ই লেগে থাকে। কাজের চেয়ে বরং ব্যক্তিগত জীবন নিয়েই তাকে নিয়ে বেশি চর্চা হয়। তবু এই অভিনেত্রী খুব একটা পরোয়া করেন না এসব নিয়ে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেম, বিয়ে ও গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন পরীমনি।

অনুষ্ঠানের সঞ্চালক সরাসরি প্রশ্ন করেন, শেখ সাদি কি তোমার বয়ফ্রেন্ড? উত্তরে পরীমনি হাসতে হাসতে বলেন, ও আমার ছোট ভাইয়ের মতো।

এরপর সঞ্চালক জানতে চান, বর্তমানে তিনি সিঙ্গেল কি না। পরী হেসে বলেন, না… মানে, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আসলে আমিও নিজে বিশ্বাস করি না। সব সময় মনে হয়, প্রেমে আছি-আর এটা থাকা ভালো।

প্রেমের পর স্বাভাবিকভাবেই আসে বিয়ের প্রসঙ্গ। মোট কতবার বিয়ে করেছ?-এই প্রশ্নে পরীমনি বলেন,

‘একবার।’

সঞ্চালক জিজ্ঞেস করেন, মানে শরিফুল রাজের কথাই বলছ? উত্তরে পরীমনি বলেন, হ্যাঁ, কিন্তু জানি না কেন সবাই ভাবে আমি নাকি অনেকবার বিয়ে করেছি। হয়তো যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি, তারা সৎস্বামী হয়ে গেছে! -বলে হেসে ওঠেন তিনি।

অতীতে শোবিজে আসার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন-এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। গত বছর এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সেই গুঞ্জন আবারও জোর পায়। এ বিষয়ে পরীমনি খোলাখুলি বলেন,

হ্যাঁ, ইসমাইল আমার সৎস্বামী ছিল।

শেষে মজা করে বলেন, আমার ছোটবেলা থেকেই বলতাম, আমি এক ডজন বিয়ে করব! এটা তো আমি মজা করে বলতাম, কিন্তু রিউমার হিসেবে যে এভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটা বুঝতে পারিনি। জানলে কখনও বলতাম না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন