

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছেন।
রবিবার ( ৫ অক্টোবর) ভোরে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি এমন একজন নারী হতে চেয়েছিলাম, যে সবাইকে খুশি রাখতে পারে-যে শান্তভাবে মানিয়ে নেয়, অনুগত থাকে। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি সেই মানুষটা হতে পারিনি, যাকে সবাই দেখতে চেয়েছিল।
তিনি আরও জানিয়েছেন, তিনি চেষ্টা করেছেন সত্যের পথে চলতে, পরিবারের প্রত্যাশিত মেয়ে হতে এবং সমাজের বানানো ‘নারী’ রূপে নিজেকে মানিয়ে নিতে। তবে নিজের কথায়, এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতার জন্য নিজেকেই ধন্যবাদ জানিয়েছেন বাঁধন।
বাঁধন লিখেছেন, আমি অন্য কারও স্ক্রিপ্টে বাঁচার জন্য জন্মাইনি। আমার কথাবার্তা অনেকের কাছে অস্বস্তিকর হতে পারে, আমার কাজ অনেকের সান্ত্বনার সীমা ভেঙে দেয়। আমি সহজ নই, কিন্তু নির্মমও নই। আমি কাউকে আঘাত দিই না, অসম্মানও করি না, যদিও অনেকেই আমার প্রতি তা করে।
চলতি মাসের শেষে ৪২ বছরের জন্মদিন উদযাপন করবেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এই বয়সে এসে জীবনে শান্তি খুঁজে পেয়েছেন। বাঁধনের ভাষ্য, “চল্লিশের পর নিজের সঙ্গে শান্তিতে আছি। এখন আমি বাঁচি আমার মতো করে-স্বাধীনভাবে, সৎভাবে, বিনা ক্ষমাপ্রার্থনায়। যারা এতে কষ্ট পায়, তারা উপেক্ষা করুক, ব্লক করুক বা ঘৃণা করুক। আমার কিছু আসে যায় না। যারা আমাকে ভালোবাসে, বোঝে এবং আমার সত্যে শক্তি খুঁজে পায়, তারাই গুরুত্বপূর্ণ।
শেষে বাঁধন লিখেছেন, আমি ভাঙা নই। আমি শুধু এমন এক পৃথিবীর কাছে অস্বস্তিকর, যা এখনও আসল নারীর শক্তিকে স্বীকার করতে ভয় পায়। ভালোবাসি তোমায়, আজমেরী হক বাঁধন। তুমি যে নারী হতে চেয়েছিলে, শেষ পর্যন্ত সেই নারীই হয়েছো।
মন্তব্য করুন
