

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন। তিনি ভক্তদের সঙ্গে নানা মুহূর্তের ছবি, সচেতনতার বার্তা ও ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করে থাকেন।
তবে এবার আলোচনায় এলেন ভিন্ন কারণে—নেটিজেনদের বাজে মন্তব্য ও অশ্লীল কটূক্তি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের মাধ্যমে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুকে একটি পোস্টে তিনি স্পষ্টভাবে লিখেছেন, “কারও পোস্টে বাজে মন্তব্য করা, অশ্লীল ভাষা ব্যবহার করা বা ভুয়া প্রোফাইলের আড়ালে কটূক্তি করা আপনাকে সাহসী করে না। বরং এটি আপনার নীচ মানসিকতার পরিচয় দেয় এবং প্রকৃত মানুষ হিসেবে আপনার চরিত্রকেই প্রকাশ করে।”
পোস্টের শেষাংশে তিনি প্রশ্নও তুলেছেন, “এত ঘৃণা ও অপরাধবোধ নিয়ে রাতে কীভাবে ঘুমাতে যান?”
এর আগে মেহজাবীন কৃত্রিম প্রযুক্তি ও ডিপফেইক বিষয়ক সচেতনতা তৈরি করেছেন। এবার তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিলেন।
যদিও পোস্টে মন্তব্যের ঘর বন্ধ থাকায় কেউ সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারেননি, তবুও ভক্তরা তাঁর সাহসী বক্তব্যকে প্রশংসা করেছেন। অনলাইনে পোস্টটি ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
মেহজাবীনের এই পদক্ষেপ দেখিয়েছে, তিনি শুধু পর্দার নায়িকা নন, বাস্তব জীবনেরও এক দৃঢ় কণ্ঠস্বর।
মন্তব্য করুন
