শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:০১ এএম
expand
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি

ঢালিউডের সবচেয়ে আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম পরীমনি। ফেসবুকে প্রায় ১৬ মিলিয়ন অনুসারী নিয়ে তিনিই এই মুহূর্তে সবচেয়ে বেশি ফলোয়ারধারী তারকা। সম্প্রতি তিনি হাজির হয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর দশম পর্বে।

প্রায় ১০০ মিনিটের ওই পর্বে নায়িকা এমন অনেক বিষয় খোলাখুলি বলেছেন, যেগুলো আগে প্রকাশ্যে আনেননি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে তিনি বলেন, “আমি এখন অনেক ভেবেচিন্তে কাজ করি—যেটা আগে করতাম না।” অভিনেত্রীর দাবি, এই পরিবর্তনের মূল কারণ তাঁর সন্তানরা।

পডকাস্টে পরীমনি বলেন, “এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না। কিন্তু এখন মাসে মাসে কিছু টাকা আলাদা রাখি, আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য। আমার উপার্জনের যতটুকু থাকে, সেটাই যেন ওরা বড় হয়ে ব্যবহার করতে পারে।”

মজা করে তিনি আরও বলেন, “আমি এখন পুণ্য আর প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই —মোট ১০০ সন্তানের মা হয়ে তাদের লালন-পালন করতে চাই। আল্লাহ যেন এমন সামর্থ্য দেন যাতে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি। কারণ এই সময়ে সন্তানদের বড় করতে অনেক অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরীমনি বা নায়িকা পরীমনি ব্যর্থ হতে পারে, কিন্তু মা হিসেবে আমি নিজেকে ব্যর্থ হতে দেব না।”

কথোপকথনের একপর্যায়ে পরীমনি জানান, সিনেমায় আসার আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পালিয়ে গিয়েছিলেন এবং আর স্কুলে ফেরেননি।

এই পডকাস্টের প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন