

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রাজধানীর রামপুরার আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা চালানো হয়।
দুর্বৃত্তদের এ হামলায় গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন— কেমন আছেন হিরো আলম? তাদের উদ্দেশেই তার স্ত্রী রিয়া মনি জানিয়েছেন বর্তমান অবস্থা।
বুধবার (১ অক্টোবর) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে হিরো আলমের ছবি প্রকাশ করে রিয়া মনি লেখেন, “অনেকেই হিরো আলমের বর্তমান অবস্থা জানতে চাইছেন— এই হচ্ছে তার বর্তমান অবস্থা।”
ছবিতে দেখা যায়, হিরো আলমের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট।
হামলার পেছনে কারা জড়িত— এ বিষয়ে এখনও কিছু জানেন না বলে জানিয়েছেন রিয়া মনি। তিনি গণমাধ্যমকে বলেন, “আসলে কারা মেরেছে হিরো আলমকে বুঝতে পারছি না।
নিশ্চয়ই পূর্ব শত্রুতার জেরেই তাকে মারা হয়েছে। এভাবে কেউ কাউকে এমনি মারে না। নিশ্চয়ই তাকে মেরে ফেলার উদ্দেশ্যেই এভাবে মারা হয়েছে। এর দ্রুত বিচার চাই আমরা।”
মন্তব্য করুন
