

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শুধু অভিনয়ের জন্যই নয় বরং তাঁর জীবনদর্শন ও অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্যও ভক্তদের কাছে সমানভাবে সমাদৃত।
নাটক, মঞ্চ কিংবা চলচ্চিত্র—সব জায়গাতেই তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর প্রথম নাটক ‘নট আউট’ দিয়ে যাত্রা শুরু হলেও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ব্যক্তিগত জীবনদর্শন ও সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেছেন ভাবনা। তাঁর সেই পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।
পোস্টে তিনি লিখেছেন, “আমি বুঝতে শিখছি যে প্রতিটি সংগ্রামের মধ্যেই কিছু শেখার আছে। কখনও কখনও, এটি আপনাকে এমন শিক্ষা দেয় যা আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। এটি আপনাকে শক্তিশালী হওয়ার কারণ যোগায়।”
সংগ্রামকে ব্যর্থতা নয় বরং শক্তির উৎস হিসেবে উল্লেখ করে ভাবনা আরও বলেন, “ভালো কিছু সহজে আসে না; বেশিরভাগ সময়েই জীবনে ভালো কিছু ঘটার আগে আপনাকে সংগ্রাম করতে হয়। নিজেকে এই কথা মনে করিয়ে দেওয়া জরুরি যে সংগ্রাম করা মানেই ব্যর্থ হওয়া নয়।”
শেষে ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, “এই মুহূর্তে হয়তো আপনি আপনার সব অভিজ্ঞতার জন্য খুব হতাশ বোধ করছেন, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আপনি যা কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন, তা সবই একদিন আপনাকে একটা না একটা শিক্ষা দেবে।”
মন্তব্য করুন
