শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম
অভিনেত্রী জয়া আহসান
expand
অভিনেত্রী জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দুর্গাপূজা শুরু করেছিলেন কলকাতায়। পূজা পরিক্রমা শেষে নবমীর সকালে তিনি ঢাকার পথে ফিরেছেন।

ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, “দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই হয়েছে। সঙ্গে পূজা পরিক্রমাও ছিল।” তিনি বলেন, বাংলাদেশে পূজাও বড় হয় এবং খাওয়া-দাওয়ার আয়োজন থাকে, তবে কলকাতার পূজার এক আলাদা আনন্দ রয়েছে।

জয়া জানান, দেশ ও কলকাতার পূজার মধ্যে সমান আবেগ থাকলেও দেশে ফিরে আসা গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশে তার কম্পাউন্ডে ঘটা করে দুর্গাপূজা হয়, বিশাল মণ্ডপে প্রতিমা প্রদর্শিত হয় এবং প্রচুর মানুষ ভিড় জমায়। সেই মণ্ডপে যোগ দিতে কলকাতা থেকে দ্রুত দেশে ফিরেছেন অভিনেত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন