শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীল-সোনালীতে অন্যরকম পরী, নয়া প্রেমের আগমনী বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
চিত্রনায়িকা পরীমনি
expand
চিত্রনায়িকা পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকেন। ভক্তদের জন্য তিনি প্রায়ই শেয়ার করেন নিজের নানান মুহূর্তের ছবি ও ভিডিও।

কখনো ব্যক্তিগত জীবনের মুহূর্ত, কখনো পেশাদার ফটোশুট—সব সময়ই চেষ্টা করেন ভক্তদের চমক দিতে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন একগুচ্ছ নতুন ছবি। যেখানে পরীমনিকে দেখা গেছে রাজকীয় সাজে। নীল ও সোনালি রঙের জমকালো লেহেঙ্গায় তার উপস্থিতি অনুরাগীদের চমকে দিয়েছে।

পোশাকটি ছিল কাতান বা বেনারসি সিল্কের। সঙ্গে মানানসই নাকফুল, দুল, নেকলেস ও চুড়ির মতো ভারী গহনা তার লুককে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া। মেকআপ ও হেয়ারস্টাইলও সাজকে করেছে আরও আকর্ষণীয়।

ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশংসার জোয়ার। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে জমে ওঠে হাজারো লাইক ও মন্তব্য। অনেক অনুরাগী তাকে ‘রানীর মতো’ দেখাচ্ছে বলে মন্তব্য করেন। আবার কেউ কেউ তার ফ্যাশন সেন্স ও ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যময় উপস্থিতিকে প্রশংসায় ভরিয়ে দেন।

ব্যক্তিজীবনে পরীমনি ও অভিনেতা শরীফুল রাজের সম্পর্কের শুরু হয় ‘গুণিন’ সিনেমার সেটে। সেখান থেকে প্রেম, বিয়ে ও এক সন্তানের জন্ম।

তবে একপর্যায়ে সেই সম্পর্কে আসে ভাঙন। বর্তমানে পরীমনি নিজের সন্তান এবং কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

পরীকে এই রূপে দেখে নেটিজেনরা ধারণা করছেন হয়ত এটি তার নতুন প্রেমের আগমনী বার্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন