শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে হেনস্তার শিকার আনিসা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
কণ্ঠশিল্পী আতিয়া আনিসা
expand
কণ্ঠশিল্পী আতিয়া আনিসা

সংগীত সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। সফরের সময় সেখানে তিনি হেনস্তার শিকার হয়েছেন। ঘটনার পর আতিয়া সামাজিক মাধ্যমে একটি পোস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

আতিয়া লিখেছেন, “আমি একজন শিল্পী। বয়সে ছোট বা নতুন হতেই কেউ আমাকে গালি দিয়ে অসভ্য আচরণ করলে তা আমি মেনে নিতে পারব না। গালি দেওয়া বা অসভ্য আচরণ কখনো গ্রহণযোগ্য নয়। অনেকেই বলে ইগনোর করতে, কিন্তু ইগনোর করলে যদি অন্যায় বন্ধ হতো, তাহলে করতাম। কিন্তু চুপ থাকলে অন্যায় বাড়ে, তাই সেটা মেনে নেওয়া যায় না।”

এই ঘটনার সমাধানে এগিয়ে এসেছেন সফরসঙ্গী গায়ক আসিফ আকবর। আতিয়া তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেছেন, “আমি গান করার জন্য এসেছি; সময়, শ্রম এবং সবার বিশ্বাস নিয়ে এসেছি। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে আমি চুপ থাকব না। যারা দায়িত্ব নেবেন না, মিথ্যা বলবেন বা অপেশাদারভাবে আচরণ করবেন, তাদের সামনে আমি চুপ থাকব না। অন্যায় সহ্য করা যায়, কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু অসম্মান কখনো মেনে নেওয়া যায় না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন