

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ২৫ বছর পূর্তিতে ‘সিলভার জুবিলি অফ এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতি হিসেবে ‘দ্য ডেইলি স্টার’ এই সম্মাননা প্রদান করেছে।
গত ৭ সেপ্টেম্বর আয়োজিত ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এ যুক্তরাষ্ট্র সফরের কারণে উপস্থিত থাকতে না পারলেও, দেশে ফেরার পর সম্প্রতি তিনি ব্যক্তিগতভাবে এই সম্মাননা গ্রহণ করেন।
ফেসবুকে দেওয়া পোস্টে শাকিব খান বলেন, “চলচ্চিত্রে আমার রজতজয়ন্তীতে এই সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না। এমন একটি সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ।”
মন্তব্য করুন
