শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিয়াম-সাবিলা নূর এবার জুটি বাঁধছেন ‘আন্ধার’-এ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম
সাবিলা নূর ও সিয়াম আহমেদ । ছবি : সংগৃহীত
expand
সাবিলা নূর ও সিয়াম আহমেদ । ছবি : সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন অভিনেত্রী সাবিলা নূর। এবার তিনি নতুন চমক নিয়ে আসছেন। নির্মাতা রায়হান রাফীর ভৌতিক ঘরানার ছবি ‘আন্ধার’-এ সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন সাবিলা। বিষয়টি ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

আগে শোনা গিয়েছিল, এ সিনেমায় সিয়ামের সহশিল্পী হতে পারেন নাজিফা তুষি। তবে এখন জানা যাচ্ছে, সাবিলাই চূড়ান্ত হয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। ছবিটিতে সিয়াম–সাবিলা ছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

‘২২১ বি’ প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হবে ‘আন্ধার’। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী।

শাকিব চৌধুরী জানিয়েছেন, এটি তাঁদের দীর্ঘদিনের স্বপ্নের প্রজেক্ট। একসময় ভৌতিক অনুষ্ঠান করার অভিজ্ঞতা থেকে এর গল্পের সূত্রপাত হয়েছিল। তবে নানা কারণে কাজটি তখন থেমে যায়। পরে আবার নতুন করে পরিকল্পনা নিয়ে তাঁরা সিনেমাটি নির্মাণে এগিয়ে আসেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে এখন ভিন্নধর্মী কাজের সুযোগ তৈরি হয়েছে। পাঁচ–ছয় বছর আগেও যা কল্পনা করা যেত না, এখন সেটি সম্ভব হচ্ছে। ‘আন্ধার’ সেই পরিবর্তনেরই একটি উদাহরণ, আর এটি হবে দেশের সিনেমায় এক সাহসী সংযোজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন