শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘বৌদি’ শব্দ কত আপন: স্বস্তিকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
expand
‘বৌদি’ শব্দ কত আপন: স্বস্তিকা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবার পর্দায় হাজির হচ্ছেন একদম ভিন্ন আঙ্গিকে। নবীন পরিচালক শৌর্য দেবের পরিচালনায় ‘প্রোমোটার বৌদি’ ছবিতে দেখা যাবে তাকে এক নারী প্রোমোটারের ভূমিকায়।

কাহিনিতে দেখা যাবে— দুই সন্তান ও স্বামী নিয়ে নিম্ন-মধ্যবিত্ত জীবনের সংগ্রামে লড়াই করে যাওয়া এক মহিলাকে, যাকে প্রতিবেশীরা স্নেহভরে ‘বৌদি’ বলে ডাকেন। কিন্তু স্বস্তিকার মতে, আজকের দিনে সামাজিক মাধ্যমে এ শব্দটি অনেক সময় নেতিবাচক ইঙ্গিত নিয়ে ব্যবহার হয়, যা আগে কখনোই ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগে ‘বৌদি’ শব্দে আত্মীয়তা আর পারিবারিক আন্তরিকতা বোঝাতো। এখন সেটি বিকৃত অর্থে ব্যবহৃত হচ্ছে, যা তাকে খারাপ লাগায়। তাই সিনেমার চরিত্রে তিনি সেই আগের উষ্ণ, পারিবারিক ‘বৌদি’র চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

নব্বইয়ের দশকের বাণিজ্যিক ছবির ধাঁচে নির্মিত হবে এই সিনেমা। থাকছে গান, নাচ, সংলাপের তেজ আর পারিবারিক দ্বন্দ্বের গল্প। স্বস্তিকার ভাষায়, মূলধারার সিনেমার পুরোনো স্বাদ ফিরিয়ে আনাই এর উদ্দেশ্য। কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, প্রথমবার ছবির পরিচালক হিসেবে কাজ করা শৌর্য দেব জানান, পরিবারকেন্দ্রিক হলেও বিনোদনের সব রকম উপাদান এতে রাখা হয়েছে। ছবিটি ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন