

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওটিটিতে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে আলোচনায় আসা অভিনেতা নাসির উদ্দিন খান এবার ভিক্ষুকের ভূমিকায় ক্যামেরায় ধরা দিলেন। মজার বিষয় হলো, ঢাকার ফার্মগেটে ওই চরিত্রে অভিনয় করতে গিয়ে সত্যিই মানুষ তাকে ভিক্ষুক ভেবে টাকা দেন, যা শেষে গুনে দাঁড়ায় প্রায় ৫০০ টাকা।
ওয়েব সিরিজ ‘নয়া নোট’-এর শুটিংয়ের সময় এই ঘটনা ঘটে। সীমিত বাজেটের কারণে লুকানো ক্যামেরায় শুটিং করা হয়। চরিত্রে ঢুকে ভিক্ষা চাইতে গেলে অনেকে তাকে উপেক্ষা করলেও কেউ কেউ টাকা দেন।
অ্যালেন স্বপন বলেন, প্রথম দিনের শুটিং শেষে দেখি হাতে প্রায় পাঁচ শত টাকার মতো জমে গেছে। ভিক্ষা করা সহজ মনে হলেও এর ভেতরে অসম্মানবোধ কাজ করে। হাত পাতার অভিজ্ঞতা আসলে আনন্দের নয়, বরং একটা কষ্টও ছিল।
‘নয়া নোট’ পরিচালনা করেছেন অনন্য প্রতীক চৌধুরী। শুটিংয়ে পাওয়া টাকা প্রোডাকশন টিম স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। সিরিজটির গল্পে ভিক্ষার আড়ালে জীবনের শিক্ষা ও উপলব্ধির বার্তা তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ ও নওবা তাহিয়া। ওয়েব সিরিজটি ইতোমধ্যে আইস্ক্রিনে মুক্তি পেয়েছে।
মন্তব্য করুন
