শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুঁই ফুলের মালায় বিপদে অভিনেত্রী, লাখ টাকার জরিমানা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
expand
জুঁই ফুলের মালায় বিপদে অভিনেত্রী, লাখ টাকার জরিমানা

দক্ষিণ ভারতের নারীদের সাজসজ্জায় জুঁই বা বেলি ফুলের মালা অনেক জনপ্রিয়। কিন্তু একই ফুল বিদেশের মাটিতে হয়ে উঠল বিপদের কারণ।

এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মালয়ালম চলচ্চিত্রের অভিনেত্রী নব্যা নায়ার।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া মালয়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ওনাম’ উৎসবে অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছানোর পর বিমানবন্দরে তার কাছে পাওয়া যায় প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের মালা।

নিয়ম ভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ তাকে ১ হাজার ৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে, যা বাংলাদেশি বা ভারতীয় মুদ্রায় এক লাখ টাকারও বেশি।

মালয়ালম চলচ্চিত্রের অভিনেত্রী নব্যা নায়ার

ঘটনা সম্পর্কে নব্যা জানান, যাত্রার আগে তার বাবা ফুলটি এনে দিয়েছিলেন। সেটি দুই ভাগে ভাগ করে একটি অংশ তিনি কোচি থেকে সিঙ্গাপুর ফ্লাইটে যাত্রার সময় চুলে ব্যবহার করেছিলেন এবং অপর অংশটি হ্যান্ডব্যাগে রেখেছিলেন। তিনি জানতেন না যে এ ধরনের জিনিস বহন করা নিষিদ্ধ।

নিজের ভুল স্বীকার করে নব্যা বলেন, "এটি একেবারেই অনিচ্ছাকৃত ঘটনা। আইন ভঙ্গের কোনো উদ্দেশ্য ছিল না। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। ভুল তো ভুলই, তা অজুহাত দিয়ে এড়ানো যায় না।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন