শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে প্রিয়াংকাকে ‘ইঁদুর’ বলেছিলেন শাহরুখ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:০২ পিএম
প্রিয়াংকা- শাহরুখ 
expand
প্রিয়াংকা- শাহরুখ 

বলিউডের কিং শাহরুখ খান মানেই ভক্তদের চোখে এক অনন্য আকর্ষণ। পর্দায় তাঁর উপস্থিতি, ভঙ্গিমা, কণ্ঠ -সবকিছুতেই যেন এক অদ্ভুত আবেদন। আর সেই আকর্ষণ থেকেই বহু বছর আগে শাহরুখের প্রতি নিজের মুগ্ধতার কথা অকপটে জানিয়েছিলেন বলিউড-ডিভা প্রিয়াংকা চোপড়া।

‘ডন’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন প্রিয়াংকা। তখন থেকেই তাঁদের অনস্ক্রিন রসায়ন নিয়ে বলিউডে শুরু হয় তুমুল আলোচনা। সিনেমায় শাহরুখ যেখানে তাঁকে ‘জংলি বিল্লি’ বলে ডাকতেন, বাস্তব জীবনে তিনি একবার মজার ছলে প্রিয়াংকাকে ‘ইঁদুর’ বলেছিলেন।

একটি পুরোনো সাক্ষাৎকারে শাহরুখের মন্তব্যের প্রসঙ্গে প্রিয়াংকা হাসতে হাসতে বলেন, আমি কিন্তু মোটেও ইঁদুর নই! চাইলে সুন্দর কোনো প্রাণীর সঙ্গে তুলনা করো - যেমন খরগোশ।

এরপর শাহরুখও রসিক ভঙ্গিতে উত্তর দেন, ঠিক আছে, খরগোশই বলা যাক। ওর মধ্যে একধরনের প্রাণচাঞ্চল্য আছে।

তবে মজার কথার বাইরে, শাহরুখ সবসময়ই প্রিয়াংকার প্রতিভার প্রশংসা করেছেন। তিনি বলেন, আমি ওকে সত্যিই খুব পছন্দ করি। ওর কাজের প্রতি যে নিবেদন, সেটা সত্যিই প্রশংসনীয়।

অন্যদিকে, এক জনপ্রিয় চ্যাট শো-তে প্রিয়াংকাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, শাহরুখ খানের কোন বিষয়টি তাঁর কাছে সবচেয়ে আকর্ষণীয়, তখন কোনো দ্বিধা না করে তিনি বলেন, সবকিছুই। ওর মধ্যে এমন এক আত্মবিশ্বাস আছে, যা স্বাভাবিকভাবেই মোহিত করে। ও সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলে - এটাই ওর সবচেয়ে আবেদনময় দিক।

যদিও পরবর্তীতে তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, শাহরুখ সবসময়ই নিজের পারিবারিক জীবনের প্রতি নিবেদিত ছিলেন। আর প্রিয়াংকা আজ নিজের যোগ্যতায় বলিউড ছাড়িয়ে হলিউডেও প্রতিষ্ঠিত এক আন্তর্জাতিক তারকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন