মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির পরেই ঝড় তুললো থালাপতি বিজয়ের শেষ ছবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম
এনপিবি কোলাজ
expand

অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নামার আগে এটিই থালাপতি বিজয়ের শেষ ছবি। ‘জন নায়াগন’ মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ১১২.৫০ কোটি রুপি আয় করেছে।

তবে এই শক্তিশালী শুরুর পরও, বিজয়ের আগের দুই সুপারহিট ছবি ‘লিও’ (২০২৩) এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (২০২৪)-এর রেকর্ড ভাঙতে পারেনি এটি।

এইচ বিনোথ পরিচালিত এই ছবিটি গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দিন (বৃহস্পতিবার) ভারতে ছবিটি ৪২.৭০ কোটি রুপি নিট আয় করে।

কিন্তু দ্বিতীয় দিন (শুক্রবার) আয় কিছুটা কমে ২১.১৫ কোটি রুপিতে নামে। ফলে ভারতে দুই দিনে মোট নিট আয় দাঁড়ায় ৬৩.৮৫ কোটি রুপি (যার গ্রস আয় ৭৫ কোটি)।

আর বিদেশ থেকে এসেছে ৩৭.৫০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১১২.৫০ কোটি রুপি। স্যাকনিলকের তথ্য অনুযায়ী, ভারতের বাজারে আগের দুটি সিনেমার তুলনায় এই ছবি অনেকটাই পিছিয়ে।

যেখানে ‘জন নায়াগন’ প্রথম দুই দিনে ভারতে ৬৩.৮৫ কোটি ও বিশ্বব্যাপী ১১২.৫০ কোটি রুপি তুলেছিল, সেখানে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম (GOAT)’ প্রথম দুই দিনে ভারতে তুলেছিল ৬৯.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৫২.৯৪ কোটি রুপি।

আর ‘লিও’ একই সময়ে ভারতে ৯৯.০৫ কোটি এবং বিশ্বব্যাপী ২১০.২১ কোটি রুপি তুলেছিল। এছাড়া হলে দর্শক উপস্থিতিও প্রথম দিনের ৪১.৬% থেকে কমে দ্বিতীয় দিনে ২৯.৫%-এ নেমে এসেছে।

রাজ্যভিত্তিক আয়

ছবির সবচেয়ে বড় বাজার ছিল তামিলনাড়ু। দুই দিনে সেখান থেকে এসেছে ৪১ কোটি রুপি (প্রথম দিনে ২৬ কোটি, দ্বিতীয় দিনে ১৫ কোটি)।

এর বাইরে কর্ণাটক থেকে ১৪.৪৭ কোটি, কেরালা থেকে ৭.৫০ কোটি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে ৬.২৫ কোটি এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে ৫.৭৮ কোটি রুপি আয় হয়েছে।

ছবির গল্প ও সমালোচকদের মতামত

সিনেমাটিতে বিজয় একজন সাবেক পুলিশ কর্মকর্তা ‘ভেত্রি কন্ডন’-এর চরিত্রে অভিনয় করেছেন, যিনি দত্তককন্যা ভিজিকে (মামিথা বাইজু) সেনাবাহিনীতে পাঠাতে লড়েন।

ছবিতে খলনায়ক চরিত্রে আছেন বলিউড অভিনেতা ববি দেওল। তবে সমালোচকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

ইন্ডিয়া টুডে ছবিটিকে ৫-এর মধ্যে ২ স্টার দিয়ে জানিয়েছে, বিরতির পর গল্পের নিয়ন্ত্রণ হারিয়ে ছবিটি অপ্রয়োজনীয়ভাবে অতিনাটকীয় হয়ে পড়েছে।

সমালোচকদের রিভিউর তোয়াক্কা না করে দুই দিনেই ১১২.৫০ কোটি রুপি তুলে সিনেমাটি শক্ত অবস্থান ধরে রেখেছে। এখন দেখার বিষয়, উইকেন্ডে গিয়ে এটি কতটা গতি ফিরে পায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank