

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডের আলো ঝলমলে দুনিয়া থেকে রাজনীতির মঞ্চে পা রাখার পর থেকেই কঙ্গনা রানাওয়াতকে নিয়ে আলোচনার শেষ নেই। বিজেপির প্রার্থী হিসেবে সাংসদ হওয়ার পর তাকে নতুন ভূমিকায় দেখেছে সবাই। তবে সম্প্রতি তার বক্তব্যে রাজনৈতিক জীবনের ক্লান্তি ও সংশয়ের ইঙ্গিত মিলছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কঙ্গনা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন, যেখানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী ও অভিনেতা সুরেশ গোপীর একটি সাক্ষাৎকার পুনঃপ্রচার করেন। ওই সাক্ষাৎকারে সুরেশ গোপী জানিয়েছেন, তিনি রাজনীতি থেকে সরে গিয়ে আবার অভিনয়ে ফিরতে চান।
সেই স্টোরি শেয়ার করে কঙ্গনা লেখেন, রাজনীতি এমন এক পেশা, যার পথ সহজ নয়, বরং অত্যন্ত কঠিন। এখানে অর্থনৈতিক দিক থেকেও সীমাবদ্ধতা থাকে, অনেক খরচ আছে, কিন্তু আয় তেমন নয়।
তিনি আরও যোগ করেন, যদি শিল্পীরা নিজেদের পেশায় সময় দিতে চান, তখন তাদের কাজ নিয়েও প্রশ্ন তোলা হয়। অথচ রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত পেশাতেও কাজ করার সুযোগ থাকা উচিত।
কঙ্গনার এই মন্তব্যকে অনেকে দেখছেন রাজনৈতিক জীবনের প্রতি এক ধরনের হতাশা বা অনিশ্চয়তার প্রতিফলন হিসেবে।
অভিনেত্রী বর্তমানে অভিনয় ও রাজনৈতিক দু’টি ক্ষেত্রেই সক্রিয় থাকলেও তার সাম্প্রতিক পোস্টে অনেকেই মনে করছেন, তিনি হয়তো অভিনয়ে ফেরার ইঙ্গিত দিচ্ছেন।
মন্তব্য করুন
