শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাইয়ারা’-এর নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি ফাঁস 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:২০ পিএম
‘সাইয়ারা’-এর নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি ফাঁস 
expand
‘সাইয়ারা’-এর নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি ফাঁস 

মোহিত সুরির রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’-এ অভিনয় করা আহান পান্ডে ও অনীত পড্ডারের পর্দার chemistry দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সিনেমার মুক্তির পর থেকে দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমন কিছু ভিডিও ও ছবি, যেখানে জুটিকে একসঙ্গে শপিং মলে ঘোরাঘুরি করতে দেখা গেছে। বিশেষ করে অনীত পড্ডারের জন্মদিন উপলক্ষে আহান ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

প্রকাশিত ছবিগুলিতে দেখা যায়, ‘সাইয়ারা’ জুটি কোল্ডপ্লের কনসার্টে খোশমেজাজে সময় কাটাচ্ছে। অনেকে ধারণা করছেন, এই ছবিগুলো ২০২৫ সালের জানুয়ারিতে মুম্বাইয়ে তোলা হয়েছে।

সামাজিক মাধ্যমে এই পোস্টের পর নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ লিখেছেন, নিশ্চয়ই ওরা প্রেম করছে, ঈশ্বর ওদের মঙ্গল করুন, আবার কেউ বলেছেন, দারুণ, একসঙ্গে কোল্ডপ্লেতে গেছে, জন্মদিনের শুভেচ্ছা।

সাইয়ারা সিনেমায় আহান পান্ডে একজন তরুণ সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন এবং অনীত পড্ডার চরিত্র একজন নবীন সাংবাদিকের। গল্প আবর্তিত হয়েছে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা ও ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে।

সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি প্রায় ৫৭০ কোটি রুপি আয় করেছে এবং ২০২৫ সালের অন্যতম সর্বাধিক আয়কারী চলচ্চিত্র হিসেবে পরিচিতি পেয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন