শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কার সঙ্গে চুম্বনকাণ্ড নিয়ে বিতর্ক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম
প্রিয়াঙ্কার সঙ্গে চুম্বনকাণ্ড নিয়ে বিতর্ক
expand
প্রিয়াঙ্কার সঙ্গে চুম্বনকাণ্ড নিয়ে বিতর্ক

বলিউডে ছোট ঘটনাও অনেক সময় বড় বিতর্কের জন্ম দেয়। ঠিক তেমনই একটি ঘটনা ঘটে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আন্নু কাপুরকে ঘিরে, তাঁদের অভিনীত সিনেমা সাত খুন মাফ-এর সময়। প্রায় ১৫ বছর পর সেই পুরনো বিতর্ক নিয়ে মুখ খুললেন আন্নু কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমা প্রচারের সময় আন্নু কাপুর বলেছিলেন, প্রিয়াঙ্কা নাকি তাঁকে অনস্ক্রিনে চুমু দিতে রাজি ছিলেন না, কারণ তিনি (আন্নু) নাকি “আকর্ষণীয় নন। এই বক্তব্য নিয়ে তখন চারদিক সরগরম হয়ে ওঠে। প্রিয়াঙ্কা বিষয়টিকে ‘অপ্রয়োজনীয় ও বিরক্তিকর বিতর্ক’ বলে উড়িয়ে দেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘটনার আসল ব্যাখ্যা দিয়েছেন আন্নু কাপুর। তাঁর ভাষায়, “আইতরাজ সিনেমার সময় থেকেই প্রিয়াঙ্কাকে আমি ‘বেটি’ বলে ডাকতাম। তার বাবা আশোক চোপড়ার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাই যখন বিশাল ভরদ্বাজ ৭ খুন মাফ সিনেমায় একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা বললেন, আমি নিজেই অনুরোধ করি সেই অংশ বাদ দিতে, কারণ আমি জানতাম প্রিয়াঙ্কা অস্বস্তিতে পড়বে।”

তিনি আরও বলেন, আমি সবসময় প্রিয়াঙ্কাকে মেয়ের মতো দেখেছি। সেটে এমন কোনো কিছু করা আমার পেশাগত নীতির বিরুদ্ধে, যা সহঅভিনেতাকে অস্বস্তিতে ফেলতে পারে। বিশাল প্রথমে দৃশ্যটি রাখতে চাইলেও পরে সেটি বাদ দেওয়া হয়।

পুরনো বিতর্ক নিয়ে আন্নু স্পষ্টভাবে জানান, প্রিয়াঙ্কা ঠিক কাজই করেছে। আমি তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। এটা কোনো বিরোধ নয়, বরং সহ-অভিনেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদাহরণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন