শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি: অভিনেত্রী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম
অভিনেত্রী মালাইকা অরোরা
expand
অভিনেত্রী মালাইকা অরোরা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সাবেক স্বামী আরবাজ খানের দ্বিতীয় স্ত্রীর কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে, মালাইকা কি এবার নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন?

সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি পর্বে বিচারকের আসনে ছিলেন মালাইকা। সেখানে কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান মজার ছলে প্রশ্ন করেন, আপনি কি সিঙ্গেল পেরেন্ট থেকে ডাবল পেরেন্ট হতে যাচ্ছেন?

প্রথমে অবাক হলেও, হাসিমুখে মালাইকা জবাব দেন, যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব। এরপর ফারাহ খান রসিকভাবে বলেন, কেউ আছে মানে? অনেকে আছে!” মালাইকা হেসে যোগ করেন, মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।

তার এই খোলামেলা মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে আলোচনা তুঙ্গে-এটি কি কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত নাকি শুধুই মজার ছলে বলা মন্তব্য?

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন