

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন, তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শিরোনামে ছিল। মাঝখানে একসঙ্গে জনসম্মুখে দেখা দেওয়ার পর সেই আলোচনা কিছুটা স্তিমিত হলেও, আবারো আলোচনায় ফিরেছেন তারা। কারণ, কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিনে শ্বশুরকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বরিয়া।
গতকাল শনিবার (১১ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অমিতাভ বচ্চনের একটি পুরোনো ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, বিগ বি কাঁধে ছোট্ট নাতনি আরাধ্যা বচ্চনকে নিয়ে হাসিমুখে সেলফি তুলছেন। অমিতাভের মাথায় একটি ছোট্ট মুকুটও দেখা যায়।
ছবির ক্যাপশনে ঐশ্বরিয়া লেখেন হ্যাপি বার্থডে ডিয়ারেস্ট পা-দাদাজি। ঈশ্বরের আশীর্বাদ ও অফুরন্ত ভালোবাসা থাকুক সর্বদা।
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাজারো ভক্ত-অনুরাগী ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন কমেন্ট সেকশন। এক নেটিজেন লেখেন, ঐশ্বরিয়া সবসময় মন থেকে ভালোবাসা প্রকাশ করেন। আরেকজন বলেন, তিনি প্রতি বছরই অমিতাভজিকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেন না।
গত বছর থেকে ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে দূরত্বের খবর ঘুরে বেড়াচ্ছিল বলিউড মহলে। তবে পরে দুজনকে একসঙ্গে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে দেখা যায়। গত আগস্টে তারা মেয়ে আরাধ্যাকে নিয়ে ছুটি কাটিয়ে একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে ফেরেন, যা গুঞ্জন কিছুটা প্রশমিত করে।
এর আগে শিল্পপতি অনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া ও আরাধ্যা একসঙ্গে উপস্থিত থাকলেও, অমিতাভ, জয়া, অভিষেক, শ্বেতা, অগস্ত্য ও নব্যা বচ্চন আলাদা করে যোগ দেন, যা নিয়ে আবারও নানা আলোচনা শুরু হয়। তবুও অমিতাভ বচ্চনের জন্মদিনে ঐশ্বরিয়ার এই উষ্ণ শুভেচ্ছা যেন সেই দূরত্বে একটুখানি মিষ্টি ছোঁয়া এনে দিয়েছে।
মন্তব্য করুন
