শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে স্ত্রীর পরকীয়ার অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম
জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে স্ত্রীর পরকীয়ার অভিযোগ
expand
জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে স্ত্রীর পরকীয়ার অভিযোগ

ভোজপুরী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও গায়ক পবন সিংয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী জ্যোতি সিং। এর আগে অবশ্য স্ত্রীকে হয়রানির অভিযোগে থানায় গিয়েছিলেন পবন। স্বামীর সেই অভিযোগের প্রতিক্রিয়ায় জ্যোতি এবার তার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্ত্রীকে ঘর থেকে বের করে দিতে চান পবন সিং। সম্প্রতি তিনি জ্যোতির বিরুদ্ধে হয়রানির অভিযোগে থানায় এফআইআর দাখিল করেন। যদিও পুলিশ জানিয়েছে, এখনও মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড হয়নি। জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হলে তিনি সেখানে যেতে অস্বীকৃতি জানান।

জ্যোতির দাবি, তাকে প্রকাশ্যে অপমান করা হচ্ছে। স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্বামী–স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলছে। এমনকি জ্যোতি নাকি এক পর্যায়ে পবনের বিরুদ্ধে খুনের অভিযোগও করেছিলেন। তবে জ্যোতি সেই দাবি সরাসরি নাকচ করে বলেন, বিষয়টি কেবল ভরণ-পোষণ সংক্রান্ত-এটি কোনো ফৌজদারি মামলা নয়।

পুলিশের সামনেই কান্নাজড়িত কণ্ঠে বিষপানের হুমকি দেন জ্যোতি সিং। তিনি বলেন, ন্যায়বিচার না পেলে আর বাঁচার ইচ্ছা নেই। আমি বিষ খেয়ে জীবন শেষ করব। আমি ভদ্র পরিবারের মেয়ে, কিন্তু আমাকে যদি জোর করে থানায় যেতে বলা হয়, এখানেই বিষপান করব।

স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে জ্যোতি আরও বলেন, যে মানুষ নিজ স্ত্রীর বিরুদ্ধে পুলিশ ডাকে, সে কীভাবে সমাজসেবা করবে? নির্বাচনের সময় আমাকে ব্যবহার করেছিল, আর এখন অন্য মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন শেষ হওয়ার ২০ দিন পরই সে আমার সামনেই এক মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিল। স্ত্রী হিসেবে আমি সেটা মেনে নিতে পারিনি, তাই চলে এসেছি। এখন সেই পবন নাকি সমাজে ন্যায়বিচারের কথা বলে!

এদিকে, সম্প্রতি সহ-অভিনেত্রী অঞ্জলিও পবন সিংয়ের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, শুটিং চলাকালে অভিনেতা তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন।

সব মিলিয়ে, ভোজপুরীর এই তারকার ব্যক্তিজীবন এখন বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন