শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বয়সে ছোট অভিনেতাকে বিয়ে করায় সারা খানের সমালোচনা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পিএম আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ঘর বাঁধলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সারা খান। প্রায় এক বছর প্রেমের পর গত ৬ অক্টোবর অভিনেতা ও প্রযোজক কৃষ পাঠককে আইনি বিয়ে করেছেন তিনি।

৩৫ বছর বয়সী সারা তার থেকে তিন বছরের ছোট কৃষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। বয়সের এই পার্থক্য ঘিরে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হলেও, সারা তাতে বিচলিত নন।

বিয়ের খবরটি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী লেখেন, “দুই বিশ্বাস, এক ভালোবাসা— ডিসেম্বরেই নেবো সাতফেরার প্রতিশ্রুতি।” ডিসেম্বর মাসে দুই ধর্মের নিয়মে আনুষ্ঠানিক বিয়ে করবেন তারা।

সারা বলেন, “আমি সবসময় এমন একজন সঙ্গীর অপেক্ষায় ছিলাম, যে বুঝতে পারবে আমাকে। মনে হচ্ছে, এই জীবন ছাড়াও আমরা এক সূত্রে বাঁধা থাকব।”

জানা গেছে, সারার সঙ্গে কৃষের পরিচয় হয় এক ডেটিং অ্যাপে। প্রথম দেখাতেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, এরপরই শুরু হয় সম্পর্ক।

কৃষ নিজেও একজন অভিনেতা ও প্রযোজক। তিনি জানিয়েছেন, দুজনেই অতীত জীবনের কষ্ট পেছনে ফেলে নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন।

‘সাপনা বাবুল কা... বিদাই’, ‘রাম মিলায়ি জোড়ি’ ও ‘সসুরাল সিমর কা’ নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন সারা। ২০১০ সালে অভিনেতা আলি মার্চেন্টকে বিয়ে করলেও পরের বছরই তাদের বিচ্ছেদ হয়।

নতুন জীবনের শুরুতে সারা বলেন, “এটা শুধু বিয়ে নয়, আমার জীবনের নতুন সূচনা। ধৈর্য ধরলে সঠিক মানুষকে পাওয়া যায়— কৃষ তারই প্রমাণ।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন