

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান কি সত্যিই ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখকে ভুলে গেছেন? সম্প্রতি এক অনুষ্ঠানে তার মন্তব্য ঘিরে আবারও এমন প্রশ্ন ঘুরছে ভক্তদের মনে।
‘দঙ্গল’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই ফাতিমা ও আমিরের ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়ায় বলিউডে। মুম্বাইয়ে আমিরের ব্যক্তিগত আয়োজনে নিয়মিত উপস্থিত থাকতেন ফাতিমা। এমনকি একাধিকবার তাদের একান্তে সময় কাটানোর খবরও প্রকাশ্যে আসে।
তবে এখন শোনা যাচ্ছে, আমির খান রয়েছেন গৌরী স্প্র্যাট নামের এক নারী বন্ধুর সঙ্গে সম্পর্কে। ফলে ফাতিমার সঙ্গে তার সম্পর্ক অতীত বলে ধারণা করছেন অনেকে।
সম্প্রতি এক অনুষ্ঠানে এক সাংবাদিক আমিরকে প্রশ্ন করেন, নায়করা বয়সে ছোট নায়িকাদের সঙ্গে প্রেম করলে সেটাকে ‘ম্যাজিক’ বলা হয়, অথচ উল্টোটা হলে তাকে ‘সাহসী’ বলা হয় কেন? জবাবে আমির খান বলেন, আমি তো বয়সে ছোট কোনো অভিনেত্রীর সঙ্গে কাজ করিনি, মনে পড়ছে না।
আমিরের এই উত্তর শোনার পর থেকেই নেটদুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, তার সঙ্গে কারিনা কাপুর খান ও ফাতিমা সানা শেখের মতো বয়সে ছোট নায়িকারা কাজ করেছেন। বিশেষ করে ফাতিমার সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় ৩০ বছর।
এখন অনেকেই বলছেন, নতুন সম্পর্কে জড়ানোর পর আমির নাকি ফাতিমাকে ভুলে গেছেন! আবার কেউ কেউ মনে করছেন, তিনি হয়তো ইচ্ছে করেই ফাতিমার নাম নিতে চাননি, অতীতকে পিছনে ফেলে এগোচ্ছেন।
মন্তব্য করুন
