শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী রাজ কুন্দ্রার প্রতারণা মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদে শেঠি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম
স্বামী রাজ কুন্দ্রার প্রতারণা মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদে শেঠি
expand
স্বামী রাজ কুন্দ্রার প্রতারণা মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদে শেঠি

৬০ কোটি রুপির অর্থনৈতিক প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং।

সোমবার দিনভর এই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হয়। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শিল্পার মুম্বাইয়ের বাড়িতেই তদন্তকারী দল গিয়ে তাকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এবং তার বিস্তারিত বক্তব্য লিপিবদ্ধ করে।

তদন্তকারী এক কর্মকর্তা জানান, শিল্পা জিজ্ঞাসাবাদে পুরোপুরি সহযোগিতা করেছেন এবং বিজ্ঞাপন সংস্থার ব্যাংক লেনদেনসহ আর্থিক বিষয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় নথি দিয়েছেন। পুলিশের হাতে ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ চুক্তিপত্র ও ব্যাংক নথি এসেছে, যা যাচাই-বাছাই চলছে।

সূত্র জানায়, শিল্পা নিজের ভূমিকা ব্যাখ্যা করে বলেছেন, কোম্পানির অর্থ ব্যবস্থাপনা ও তহবিল ব্যবহারের বিষয়ে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন না।

এ মামলায় তার স্বামী রাজ কুন্দ্রার জবানবন্দি আগেই রেকর্ড করেছে পুলিশ। গত সেপ্টেম্বরে পুলিশ জানিয়েছিল, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে ব্যবসায়ী দীপক কোঠারির কাছ থেকে প্রায় ৬০ কোটি রুপি নেওয়া হয়, যা পরবর্তীতে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ।

রাজ কুন্দ্রা পুলিশের কাছে দাবি করেছেন, টাকার একটি অংশ অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়াসহ কয়েকজন তারকার পারিশ্রমিক হিসেবে প্রদান করা হয়েছিল। তদন্তে দেখা গেছে, শিল্পা শেঠি, বিপাশা বসু, নেহা ধুপিয়াসহ চারজন অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তরের প্রমাণ মিলেছে। এছাড়া বালাজি এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত কিছু লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, শিল্পার দেওয়া নথিপত্র বর্তমানে যাচাই চলছে এবং রাজ কুন্দ্রাকে পুনরায় তলব করা হতে পারে। তহবিলের অপব্যবহার ও অর্থ স্থানান্তরের উদ্দেশ্য খুঁজে বের করাই এখন তদন্তের মূল লক্ষ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন