

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সম্প্রতি কন্যাসন্তানের জন্মের পর থেকেই আলোচনার কেন্দ্রে থাকা বলিউড তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং নতুন রূপে ভক্তদের চমক দিয়েছেন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, দীপিকা হিজাব পরেছেন এবং রণবীরের মুখে লম্বা দাড়ি। তাঁরা একসঙ্গে আবুধাবির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং শহরের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন স্থানে ভ্রমণ করছেন।
প্রাথমিকভাবে অনেকেই এটিকে তাদের নতুন সিনেমার অংশ ভাবলেও জানা গেছে, এটি আসলে আবুধাবি পর্যটন বিভাগের জন্য নির্মিত একটি বিজ্ঞাপনচিত্র।
মা হওয়ার পর এটি তাদের প্রথম একসঙ্গে পেশাগত প্রকল্প। ভিডিও প্রকাশের পর ভক্তরা বিশেষভাবে দীপিকার হিজাব লুকের প্রশংসা করেছেন।
মন্তব্য করুন
