শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রস্তুতিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে রাশমিকার স্বামী বিজয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম
দুর্ঘটনার শিকার গাড়ি ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডা
expand
দুর্ঘটনার শিকার গাড়ি ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডা

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের তারকা বিজয় দেবরাকোন্ডা ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা, গাদওয়াল জেলার NH-44 হাইওয়েতে (হায়দরাবাদ-বেঙ্গালুরু রুট) তার গাড়িতে পিছন থেকে ধাক্কা লাগে। দুঃখজনক হলেও, কেউ আহত হননি।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজয় পুট্টাপারথি থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সবাই নিরাপদ ছিলেন। স্থানীয় পুলিশকে গাড়িচালক অভিযোগ দিয়েছেন, তদন্ত চলছে। দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবার নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন।

ভক্তদের উদ্বেগ কমাতে বিজয় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সব ঠিক আছে। গাড়ি ধাক্কা খেয়েছে, তবে আমরা ভালো আছি। মাথাব্যথা আছে, তবে বিরিয়ানি খেয়ে ঘুমালে ঠিক হয়ে যাবে। সবাইকে আলিঙ্গন ও ভালোবাসা।”

উল্লেখ্য, কয়েকদিন আগে বিজয় গোপনে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান করেছেন। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন