

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুম্বাই বিমানবন্দরে অপ্রত্যাশিতভাবে মুখোমুখি হলেন বলিউডের দুই তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। পুরোনো সম্পর্কের এই দুই অভিনেতাকে সেখানে উষ্ণ আলিঙ্গনে দেখা যায়-যা মুহূর্তেই নজর কাড়ে চারপাশের উপস্থিতদের। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, এবং দ্রুতই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, দীপিকা তখন গাড়িতে বসে আছেন। কিছুক্ষণ পর রণবীর কাপুর সেখানে প্রবেশ করলে দীপিকা হাসিমুখে উঠে দাঁড়ান এবং তাকে জড়িয়ে ধরেন। এরপর নিজের পাশে বসার জন্য জায়গাও করে দেন।
এই দৃশ্য দেখে নেটিজেনরা নস্টালজিয়ায় ভেসে যান। অনেকে মন্তব্য করেন, যেন আবারও ফিরেছে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার সেই জনপ্রিয় জুটি ‘নয়না’ ও ‘বানি’। দুজনের পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধতা প্রকাশ করেন ভক্তরা।
উল্লেখ্য, একসময় দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যদিও সেই সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছে, তবুও তাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে।
বর্তমানে দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন-রণবীর কাপুর এখন অভিনেত্রী আলিয়া ভাটের স্বামী, অন্যদিকে দীপিকা পাড়ুকোন সুখে সংসার করছেন অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে।
মন্তব্য করুন
