শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক প্রিমিয়ারে আসছে ‘শেকড়’, টরন্টোতে উন্মোচন ১৮ অক্টোবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম
আন্তর্জাতিক প্রিমিয়ারে আসছে ‘শেকড়’, টরন্টোতে উন্মোচন ১৮ অক্টোবর
expand
আন্তর্জাতিক প্রিমিয়ারে আসছে ‘শেকড়’, টরন্টোতে উন্মোচন ১৮ অক্টোবর

মানুষ ও মাটির গভীর সম্পর্কের গল্প বর্ণনা করছে নতুন সিনেমা ‘শেকড়’। গত বছর এর শুটিং শেষ হলেও দেশে এখনো মুক্তি পায়নি। মুক্তির আগে সিনেমাটি আন্তর্জাতিক মঞ্চে আলোড়ন তৈরি করতে যাচ্ছে।

আগামী ১৮ অক্টোবর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া (ইফসা)-তে ‘শেকড়’-এর আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। নির্মাতা প্রসূন রহমান নিজে এই প্রিমিয়ারে উপস্থিত থাকবেন।

প্রসূন রহমান বলেন, জীবনের ডাক আমাদের শেকড় থেকে বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু আবার আমরা ফিরে যাই সেই সোঁদা মাটির খোঁজে-যেখানে জন্মেছি, প্রথম চোখ মেলেছি, প্রথম ভালোবাসার অনুভূতি পেয়েছি। ‘শেকড়’ সিনেমাটি সেই আবেগকে ফোকাস করে, যেখানে আমরা ফেলে আসা জীবনের দিকে ফিরে তাকাই।

সিনেমাটি মূলত জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়া মানুষদের পুনঃসংযোগ ও শেকড় খোঁজার প্রচেষ্টার গল্প বলছে। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান, যা সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে তৈরি। সিনেমার প্রধান চরিত্রে আছেন এফ এস নাঈম, সঙ্গে আইশা খান। এছাড়া অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা ও শিশুশিল্পী মুনতাহা এমিলিয়া।

নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আগামী বছর রোজার ঈদে দেশে মুক্তি পাবে সিনেমাটি।

ইফসা ২০২৫ চলবে ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত। এবারের উৎসবে উপস্থিত থাকবেন ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম এবং আফগান নির্মাতা রয়া সাদাত।

এছাড়া চলচ্চিত্র প্রদর্শনী, ফিল্ম ফোরাম ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ সম্মাননা দেওয়া হবে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন