

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড অভিনেত্রী আনুশা দাণ্ডেকার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। এবার তিনি মুখ খুলেছেন প্রাক্তন প্রেমিকা করণ কুন্দ্রা নিয়ে।
করণ ও আনুশার দীর্ঘদিনের সম্পর্ক এবং একসাথে কাটানো মুহূর্তগুলো বি-টাউনে একসময় ব্যাপকভাবে আলোচিত হলেও সম্প্রতি এক পডকাস্টে আনুশার মন্তব্য নেটিজেনদের বিস্মিত করেছে।
পডকাস্টে আনুশা খোলামেলাভাবে জানিয়েছেন, তিনি ‘সিচুয়েশনশিপ’ বলতে আসলে কী বোঝান। তিনি স্বীকার করেছেন যে প্রাক্তন প্রেমিক করণ কুন্দ্রাকে তিনি বিভিন্ন সুবিধার জন্য ব্যবহার করেছিলেন—যেমন ভ্রমণ, পার্টি এবং যৌনতার প্রয়োজন মেটানো।
তিনি আরও বলেছেন, করণের সঙ্গে কোনোদিনই সত্যিকারের প্রেম ছিল না। যা ছিল, তা ছিল সময় কাটানো এবং শারীরিক প্রয়োজন পূরণ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিওতে আনুশা নিজেই এসব কথা জানিয়েছেন।
আনুশা বলেন, “আপনার জীবনে জন্মদিন, উৎসব, উদযাপন—এগুলোতে একা থাকা কঠিন। বিয়ের আগে এই ধরনের উদযাপন উপভোগ করার জন্য এমন একজনের সঙ্গে থাকা দরকার যিনি সাময়িকভাবে সেই অভাব পূরণ করবেন। করণ আমার জীবনে সেই ব্যক্তি ছিলেন।”
তিনি স্পষ্ট করেছেন, শুধুমাত্র উদযাপন নয়, যৌনতার জন্যও এই ধরনের সম্পর্ক প্রয়োজন। “কোনো মানুষ একা থাকতে পারে না। সবারই যৌন চাহিদা থাকে। সেই ক্ষেত্রে কতদিন স্বপ্নের রাজপুত্রের জন্য অপেক্ষা করা যায়?” — যোগ করেছেন আনুশা।
আনুশার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ সমালোচনা করছেন, কেউ সংস্কৃতিগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করছেন, আবার কেউ এটিকে ব্যাভিচার হিসেবে দেখছেন। তবে এ নিয়ে আনুশা এখনও কোনো প্রতিক্রিয়া দেননি।
২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত এমটিভির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাভ স্কুল’–এর সহ-সঞ্চালক ছিলেন করণ ও আনুশা। তিন বছরেরও বেশি সময় ধরে তাদের সম্পর্ক চললেও ২০২০ সালে আকস্মিকভাবে এটি শেষ হয়ে যায়। বর্তমানে করণ কুন্দ্রা অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন, অন্যদিকে আনুশা দাণ্ডেকারও নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।
মন্তব্য করুন
