শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড় অঙ্কের আর্থিক জালিয়াতির শিকার ফারহান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম
expand
বড় অঙ্কের আর্থিক জালিয়াতির শিকার ফারহান

বলিউড অভিনেতা ফারহান আখতার বড় অঙ্কের আর্থিক জালিয়াতির শিকার হয়েছেন। বহুদিন ধরে পরিবারের বিশ্বস্ত কর্মচারী হিসেবে যাকে পাশে রেখেছিলেন, সেই ব্যক্তিই চাতুর্যের সঙ্গে হাতিয়ে নিয়েছেন ১২ লাখ রুপি।

ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ফারহানের ব্যক্তিগত চালক নরেশ সিং এবং এক পেট্রল পাম্পের কর্মী অরুণ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ফারহান আখতারের মা হানি ইরানির গাড়ি চালাতেন নরেশ সিং। পরিবারের অত্যন্ত বিশ্বাসভাজন সদস্য হিসেবেই তিনি পরিচিত ছিলেন। সম্প্রতি হানি ইরানির ম্যানেজার দিয়া ভাটিয়া আর্থিক হিসাব মিলিয়ে দেখার সময় অস্বাভাবিক লেনদেনের গরমিল লক্ষ্য করেন।

তদন্তে জানা যায়, গাড়িতে জ্বালানি ভরার জন্য হানি ইরানি তার ছেলে ফারহান আখতারের ক্রেডিট কার্ড নরেশের হাতে দিয়েছিলেন। সেই সুযোগে নরেশ নিয়মিতভাবে কার্ডটি নিজস্ব স্বার্থে ব্যবহার করে ১২ লাখ রুপি আত্মসাৎ করেন।

ম্যানেজার দিয়া ভাটিয়া জানান, ৩৫ লিটারের পরিবর্তে ৬২১ লিটারের ভুয়া বিল জমা দেন নরেশ। তাকে জিজ্ঞাসাবাদে নরেশ স্বীকার করেছেন যে, তিনি প্রায় তিন বছর ধরে এই প্রতারণা চালিয়ে আসছেন। ধরা না পড়ার জন্য তিনি প্রতিবার পেট্রল পাম্প কর্মী অরুণ সিংকেও টাকা দিতেন।

এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে বান্দ্রা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। ফারহান আখতার ও তার পরিবার বিশ্বস্ত কর্মচারীর এমন প্রতারণায় স্তম্ভিত ও ক্ষুব্ধ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন