

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অবশেষে বাগদান সম্পন্ন করেছেন। তবে অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, প্রকাশ্যে নয়। দীর্ঘ আট বছর সম্পর্ক নিয়ে চুপিসারেই তারা আংটি বদল করেছেন।
ঘনিষ্ঠ সূত্রের খবর, বাগদানের পর তারা বিয়ের দিনক্ষণও নির্ধারণ করেছেন।
সূত্রের বরাতে জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে সাতপাক ঘুরবেন রাশমিকা ও বিজয়। প্রাথমিকভাবে তারা ভালোবাসা দিবসকে লক্ষ্য করে বিয়ের আয়োজন করতে চাচ্ছেন, তবে চূড়ান্ত দিন এখনও ফাইনাল হয়নি।
বাগদানের খবর ছড়িয়ে পড়ার পর দুই তারকার ভক্তরা উল্লাস প্রকাশ করেছেন। দক্ষিণী চলচ্চিত্র পাড়াতেও শুভেচ্ছার জোয়ার বয়ে গেছে। তবে রাশমিকা-বিজয় এখনো এ বিষয়ে মুখ খোলেননি।
অনেক দিন ধরেই রাশমিকা ও বিজয়কে নিয়ে বিভিন্ন জল্পনা চলছিল। বিভিন্ন সময় একসাথে দেখা যাওয়ার খবরে গুঞ্জন ছড়াত। এবার বাগদানের খবর নিশ্চিত করেছে ভক্তদের ধারণা—দুই তারকা সত্যিই প্রেমের সম্পর্কেই আছেন।
মন্তব্য করুন
