

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রতিবছর দুর্গাপূজার মৌসুমে একাধিক বাংলা ছবি মুক্তি পায় পশ্চিমবঙ্গে। তবে এ বছর সিনেমা নিয়ে উত্তেজনা ও বিতর্কের মাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
বড় বাজেটের চারটি ছবির মধ্যে কে কত শো পাচ্ছে, আর কে কতটা ব্যবসা করছে―এ নিয়ে নানান আলোচনা-সমালোচনা চলছে।
এই প্রেক্ষাপটে সাধারণত সবসময় বিতর্ক থেকে দূরে থাকা টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎও এবার আলোচনায়। ব্যক্তিগত হোক কিংবা পেশাগত, এতদিন নিজেকে বিতর্কমুক্ত রাখলেও, একটি পোস্টের কারণে এবার তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
খবর অনুযায়ী, নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে জিৎ লেখেন— ‘আমাদের উচিত আমাদের পেশার সম্মান ও চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন ও সতর্ক থাকা।’ মাত্র এই কয়েকটি শব্দ ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা।
অনেকের ধারণা, সিনেমা নিয়ে চলমান দ্বন্দ্ব ও প্রতিযোগিতা থামানোর বার্তাই দিয়েছেন তিনি। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, এতদিন নীরব থাকার পর এখন হঠাৎ এমন পোস্ট কেন?
একজন মন্তব্য করেছেন— “এতদিন কোথায় ছিলেন আপনি? এখন যখন বন্ধুকে কেউ পাত্তা দিচ্ছে না, তখনই পোস্ট করলেন।” আরেকজন লিখেছেন— “রঘু ডাকাত নিয়ে পোস্ট কোথায়? দেব যখন সবসময় আপনাকে সমর্থন দিয়েছে, তখন আপনি কেন তার পাশে দাঁড়ালেন না?”
যদিও পোস্টটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান প্রতিক্রিয়া আসছে, অভিনেতা জিৎ এ বিষয়ে এখনো কোনো উত্তর দেননি। প্রশ্ন থেকে যাচ্ছে— কাকে সমর্থন করতে গিয়ে বা কিসের প্রেক্ষাপটে তিনি এই বার্তা দিলেন?
অনেকে মনে করছেন, হয়তো তিনি প্রসেনজিতের পক্ষে বলেছেন; আবার কারও ধারণা, দেবের হয়ে বক্তব্য রেখেছেন।
উল্লেখ্য, আসন্ন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নামের ছবিতে অভিনয় করছেন জিৎ। চলতি মাসেই ছবির শুটিং শুরু হবে কলকাতা, ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন লোকেশনে। চরিত্রের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করতেই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
মন্তব্য করুন
