বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাশমিকা-বিজয়ের বিয়ে, খাবার পরিবেশনে থাকছে  ভিন্নতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনার পর অবশেষে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিচ্ছেন দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়ছেন এই তারকা জুটি।

ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে বসছে বিয়ের আসর। এরই মধ্যে শেষ হয়েছে আয়োজনের সব প্রস্তুতি। জাঁকজমক থাকলেও অনুষ্ঠানে প্রাধান্য পাচ্ছে দক্ষিণ ভারতের ঐতিহ্য।

সামাজিক মাধ্যমে কয়েক দিন আগে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ শিরোনামে বিয়ের ঘোষণা দেন তাঁরা। ‘বিরোশ’ নামটি অবশ্য নতুন নয়। ভক্তদের দেওয়া এই যুগল নাম বহু বছর ধরেই পরিচিত।

গত ২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিজয় ও রাশমিকা জানান, সম্পর্কের পথচলায় ভক্তদের দেওয়া এই নাম বিশেষ গুরুত্ব বহন করে। তাই বিয়ের আয়োজনেও সেই নামই রাখা হয়েছে।

জানা গেছে, অতিথি আপ্যায়নেও থাকবে বিশেষত্ব। দক্ষিণ ভারতীয় রীতিতে কলাপাতায় পরিবেশন করা হবে খাবার, যা সমৃদ্ধি ও শুভ সূচনার প্রতীক হিসেবে বিবেচিত। পাশাপাশি পরিবেশনায় থাকবে ডাবের পানি। এটি আতিথেয়তা ও পবিত্রতার প্রতীক হিসেবে।

দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন মূল আনুষ্ঠানিকতায়। ঐতিহ্য আর তারকাখ্যাতির মেলবন্ধনে ‘ভিরোশ’-এর বিয়ে এখন বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন। ভক্তদের অপেক্ষা—রাজকীয় সেই মুহূর্তগুলোর ঝলক দেখার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X