বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছর পর আসছে শাহরুখের ‘ম্যায় হু না’র সিকুয়েল 

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকেই শোবিজ অঙ্গনে রাজত্ব করছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। বলিউড বাদশার অভিনিত সিনেমাগুলোর অধিকাংশই হিট। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘ম্যায় হু না’।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার সাফল্যের পর এবার এর সিকুয়েল আনতে যাচ্ছে ফারাহ খান।

জানা গেছে, এবারও এই সিনেমার প্রধান চরিত্রে থাকছে শাহরুখ। ফারাহ খানের সঙ্গে ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমনকি ‘ম্যায় হু না ২’-এর চিত্রনাট্য তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে।

বিনোদন ও সিনেমা বিষয়ক ওয়েবসাইট পিঙ্কভিলা জানিয়েছে, সিকুয়েলে শাহরুখকে দুইটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে। ছবিটি হবে দেশপ্রেম ও অ্যাকশনমুখী। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকি। কমেডি ও অ্যাকশনের সমন্বয়ে চিত্রনাট্য সাজানো হবে।

চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের ‘কিং’ সিনেমা। বর্তমানে তা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। আশা করা হচ্ছে, মে মাসের মাঝামাঝি ‘কিং’-এর শুটিং শেষ হলে তিনি ‘ম্যায় হু না ২’-এর চিত্রনাট্য পড়বেন এবং সব ঠিক থাকলে চূড়ান্ত সম্মতি দিয়ে প্রস্তুতি শুরু করবেন।

প্রসঙ্গত, ‘ম্যায় হু না’ সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, সুনীল শেঠি, জায়েদ খান ও অমৃতা রাও। জানা গেছে, সিকুয়েলেও তাদের কিছু চরিত্র প্রত্যাবর্তন করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup