বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এপস্টাইন ফাইলে এবার বলিউডের নির্মাতার নাম

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপ ।। ছবি: সংগৃহীত
expand
বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপ ।। ছবি: সংগৃহীত

আলোচিত এপস্টাইন ফাইলে এবার উঠে এসেছে বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম। কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনকে পাঠানো একাধিক ই-মেইলে তার নাম পাওয়া গেছে।

ই–মেইলে অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব ই–মেইল আদান–প্রদান হয়েছে তিন ব্যক্তির মধ্যে, সেই আলাচনায় জেফরি এপস্টেইনও ছিলেন।

এসব মেইলে এপস্টেইনের কিউবা সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার সম্ভাব্য অতিথিদের তালিকায় অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ করা হয়।

তবে কাশ্যপের নাম উল্লেখ থাকলেও সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন কি না সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি অনুরাগ কাশ্যপ।

এর আগে এপস্টেইনের নথিতে চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের নামও রয়েছে। নথিকে তারকাদের মধ্যে মাইকেল জ্যাকসন, অভিনেত্রী–গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার, সংগীতশিল্পী মিক জ্যাগারসহ আরও কয়েকজনকে দেখা গেছে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন এর সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X