

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কপিল শর্মার জনপ্রিয় কমেডি শোতে সম্প্রতি হাজির হয়েছিলেন অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। অদিতি রাও হায়দারি, বিজয় সেতুপতি ও সিদ্ধার্থ যাদবের সঙ্গে এই শো’তে উপস্থিত হয়েছিলেন তিনি।
তাদের আসন্ন ছবি ‘গান্ধী টকস’এর প্রচার উপলক্ষে এই উপস্থিতি হলেও আলোচনার কেন্দ্রে ছিলেন মূলত এ আর রহমান।
সাম্প্রতিক সময়ে ধর্মীয় মেরুকরণ নিয়ে দেওয়া এক সাক্ষাৎকার ঘিরে বিতর্কের পর এটি ছিল রহমানের প্রথম লাইভ টেলিভিশন শো। ফলে দর্শকদের কৌতূহল ছিল তিনি কি এই মঞ্চে সেই প্রসঙ্গে কিছু বলবেন?
শোয়ের শুরুটা ছিল হালকা-রসিকতায় ভরা। প্রশ্নোত্তর পর্বে এ আর রহমান ছিলেন তার চিরচেনা শান্ত ও সংযত ভঙ্গিতে। তিনি কোনো রাজনৈতিক বা বিতর্কিত বিষয়ে সরাসরি মন্তব্য করেননি।
তবে এক পর্যায়ে ‘হুইস্পার গেম’-এর উদাহরণ টেনে রহমান বলেন, এক জনের কাছ থেকে আরেক জনের কাছে যেতে যেতে বার্তা বদলে যায় এবং তথ্য বিকৃত হওয়াই পৃথিবীর বড় সমস্যাগুলোর একটি। সরাসরি কিছু না বললেও, অনেক দর্শকের কাছে এই মন্তব্য সাম্প্রতিক বিতর্কের সঙ্গে ইঙ্গিতপূর্ণ বলেই মনে হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান হিন্দি সিনেমায় তার কাজ কমে যাওয়ার পেছনে ক্ষমতার কাঠামো ও সাম্প্রদায়িক মানসিকতার প্রসঙ্গ তুলেছিলেন, যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
মন্তব্য করুন
