

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উত্তর আমেরিকা সফরের শেষ শোতে বড় বিপত্তিতে পড়েছেন জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশাহ। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাঁ চোখে কর্নিয়াল অ্যাব্রেশনের চিকিৎসা করাতে হয়েছে তাকে। নিজের এক চোখে ব্যান্ডেজ করা একটি ছবিও শেয়ার করেছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, মার্কিন সফরের শেষ পারফরম্যান্সের একেবারে শুরুতেই হঠাৎ তার চোখে কিছু ঢুকে যায়। তবু শো থামাননি বাদশাহ, পুরো অনুষ্ঠান শেষ করে তবেই চিকিৎসা নেন। ভারতে ফিরে একজন চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত করেন, কর্নিয়ার ওপর আঁচড় লেগেছে। অস্ত্রোপচার শেষে চিকিৎসক তাকে অন্তত পাঁচ দিন চোখে ব্যান্ডেজ রাখতে পরামর্শ দিয়েছেন।
বাদশাহর এই পোস্টে ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন। সামাজিক মাধ্যমে তার ব্যান্ডেজ করা ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
সম্প্রতি বাদশাহ নিউ জার্সি, ভার্জিনিয়া, ওকল্যান্ড, সিয়াটল, ডালাস ও শিকাগোতে কনসার্ট করেছেন। প্রায় ২ মিলিয়ন ডলার বাজেটের এই সফরে ৪৫ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। টিকিট বিক্রি হয়েছে ৬ মিলিয়ন ডলারের বেশি।
ভক্তরা আশা করছেন, চোখের এই সাময়িক সমস্যার পর দ্রুত সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরবেন তাদের প্রিয় তারকা।
মন্তব্য করুন
