

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড তারকা ক্যাটরিনা কাইফ সম্প্রতি জানিয়েছেন, তিনি ও ভিকি কৌশলের জীবনে আসছে এক নতুন অধ্যায়— তাদের প্রথম সন্তান।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে আনন্দময় সময়ের সূচনা হতে যাচ্ছে, আর এর জন্য তিনি সবার ভালোবাসা ও শুভকামনার প্রতি কৃতজ্ঞ।
২০২১ সালে ক্যাটরিনা ও ভিকির বিয়ে হয়। তবে পারিবারিক জীবনের স্বপ্ন তিনি বহু আগেই প্রকাশ করেছিলেন। প্রায় ১৪ বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী খোলাখুলিভাবে জানিয়েছিলেন, বিয়ে করে সংসার গড়তে চান এবং সন্তান নিয়ে সুখে জীবন কাটাতে চান।
মা হওয়ার খবরকে ঘিরে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে লন্ডনে দীর্ঘ সময় অবস্থান, জনসম্মুখে তার কম দেখা পাওয়া এবং গত কয়েক মাসে বিভিন্ন ইঙ্গিতই সেই জল্পনাকে আরও জোরালো করে। অবশেষে তা সত্যি হলো। ঘনিষ্ঠ মহলের দাবি, আগামী অক্টোবরেই ক্যাটরিনা ও ভিকির ঘরে আসতে পারে তাদের প্রথম সন্তান।
বিয়ে করার পর থেকে ক্যাটরিনা অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন। মাঝে মাঝে বিশেষ ইভেন্ট বা ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা গেলেও বড়পর্দায় সর্বশেষ দেখা গেছে তাকে ‘মেরি ক্রিসমাস’ চলচ্চিত্রে।
মন্তব্য করুন
