শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদানের ২ বছর পর মা হলেন লেডি গাগা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম
লেডি গাগা
expand

পপতারকা লেডি গাগা ও উদ্যোক্তা মাইকেল পোলানস্কির সংসারে এসেছে নতুন অতিথি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমবারের মতো মা হয়েছেন এই বিশ্বখ্যাত গায়িকা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতককে নিয়ে এই জুটির তিন সদস্যের একটি সুখী পরিবার হিসেবে প্রকাশ্যে আসার পরই মাতৃত্বের বিষয়টি প্রকাশ্যে আসে।

তবে সন্তানের জন্মতারিখ বা লিঙ্গপরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। দীর্ঘ কয়েক মাস ধরে শোবিজ থেকে কিছুটা দূরে থেকে নিজের ব্যক্তিগত সময় উপভোগ করছিলেন গাগা। গোপনীয়তা বজায় রেখে চলা এই তারকা জুটির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

২০১৯ সালে শুরু হওয়া তাদের প্রেমের সম্পর্ক গড়ায় ২০২৪ সালের মার্চে বাগদানে। এর আগে এক সাক্ষাৎকারে মাতৃত্বকে নিজের জীবনের অন্যতম বড় লক্ষ্য বলে জানিয়েছিলেন গায়িকা। দীর্ঘ সম্পর্কের পথ পেরিয়ে অবশেষে তাদের কোল আলো করে এলো নতুন জীবন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank