

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সদা আলোচিত ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি আবারও তার গ্ল্যামারাস ও আত্মবিশ্বাসী লুকে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সুইমিংপুলে তোলা দুটি নতুন ছবি শেয়ার করেন তিনি।
কালো রঙের সুইমস্যুটে নীল জলের মাঝে সতেজ ও খোশমেজাজে ধরা দেওয়া এই ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের মাঝে তীব্র সাড়া ফেলে। মুহূর্তের মধ্যে হাজার হাজার রিঅ্যাকশন এবং প্রশংসামূলক মন্তব্যে ভরে ওঠে পোস্টটি।
পানির মাঝে চুল ঠিক করার মুহূর্ত কিংবা জলে ভেসে থাকার রিল্যাক্সিং ফ্রেম- ছবিই তার স্টাইলিশ ব্যক্তিত্বকে নতুনভাবে ফুটিয়ে তুলেছে। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেওয়া এই তারকার নতুন এই লুকটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিনোদনপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

