শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘গায়ের রঙের জন্যই দেবের ‘বোন’ হতে হয়েছিল’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:২৮ পিএম
নায়িকা পাওলি
expand
নায়িকা পাওলি

চলচ্চিত্র ও টেলিভিশন জগতের নায়িকা পাওলি দাম গায়ের রং নিয়ে বহুবার সমালোচনার শিকার হয়েছেন। যদিও তার পরিবার মুক্তমনা, তবু যৌথ পরিবারের মধ্যে টীকা-টিপ্পণির আওয়াজ থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। ঘরের বাইরে, কোচিংয়ে পড়ার সময়ও গায়ের রঙ নিয়ে কম কথার মুখোমুখি হতে হয়নি তার।

পাওলি বলেন, মনটা অনেক সময় খারাপ হয়ে যেত। কি শুধুই ফর্সা হলে সুন্দর, কালো হলে কুৎসিত-এটা কি ঠিক?

এই মন খারাপ কিছুটা কমিয়ে দিয়েছিলেন পরিচালক গৌতম ঘোষ। ‘কালবেলা’ ছবিতে কাজের সময় তিনি তাকে প্রথমবার প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, পাওলি, তোর গায়ের রংটা খুবই ভালো, ত্বকটি দুর্দান্ত। সেই মুহূর্তে পাওলির চোখ ভিজে গিয়েছিল।

এরপরেও, তার প্রাথমিক চলচ্চিত্রে তিনি দেবের ‘বোন’ হিসেবে কাস্টিং করা হয়েছিল, কারণ তখন ইন্ডাস্ট্রিতে প্রচলিত ধারণা ছিল নায়িকা মানেই ফর্সা ত্বক। তবে পরবর্তী সময়ে অতনু রায়চৌধুরীর ‘সাঁঝবাতি’ ছবিতে একই নায়কের নায়িকা হিসেবে অভিনয় করে তিনি প্রমাণ করেছিলেন, কালো ত্বকের নায়িকাও সফল হতে পারে।

পাওলি জানান, তখন থেকে ঠিক করেছিলাম, এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব। যাতে আগামী প্রজন্ম আমার মতো কষ্টে না পড়তে হয়। আমি চাই, যারা আমার মতো শ্যামবর্ণা, তারা আত্মবিশ্বাস হারাবেন না।

তিনি আরও বলেন, তিনি এমন চরিত্রে কাজ শুরু করেছিলেন যেখানে তার গায়ের রং ছিল চরিত্রের একটি হাতিয়ার। এই ধরনের দৃঢ় এবং প্রতিবাদী চরিত্রগুলোতে অভিনয় করে তিনি নিজের ভিতরে জমে থাকা আবেগ প্রকাশ করতেন। পরিচালকরা এই প্রচেষ্টায় যথেষ্ট সহযোগিতা করেছিলেন।

ফলাফল, এখন অনেক ছবিতে ও সিরিজে নায়িকার গায়ের রঙ স্বাভাবিক বা চাপা হলেও, তা আর বাধা নয়। পাওলি মনে করেন, শুধু নায়িকারা নয়, নায়ককেও এই লড়াইয়ে এগিয়ে আসতে হবে। লিঙ্গ বৈষম্য দূর করতে এবং মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে এটি প্রয়োজন।

শেষে তিনি বার্তা দিয়েছেন, যারা আমার মতো বা আমার থেকেও শ্যামবর্ণা, তারা মন খারাপ করবেন না। কালোর মধ্যে আছে গভীর সৌন্দর্য। বলিউডের রেখাজিকে দেখুন, ওর মতো রহস্যময়ী চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছেন। আমিও সেই পথে চলতে চাই।

সূত্র: আনন্দবাজার

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন